হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দুই শিশু ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৪ জনের। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা আট হাজার ৩২৯ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৪ জনে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৪৯৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২৬১ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১০৪ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৭৫ জন। এখন পর্যন্ত অদ্যবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা সাতচল্লিশ হাজার ৫১১ জন। এবং অদ্যবধি মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা তেতাল্লিশ হাজার ৪১১ জন।
এনএইচ/