২১ মে, ২০২৬ ০৪:৪৪ পিএম

অধ্যাপক হলেন আরও ছয় চিকিৎসক 

অধ্যাপক হলেন আরও ছয় চিকিৎসক 
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারের আরও ছয় চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ ও রাষ্ট্রপতি কর্তৃক ফিডার পদে অভিজ্ঞতার শর্ত প্রমার্জনে পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ এ অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’

এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৪ মের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখায় সরাসরি অথবা ই-মেইল [email protected] এ প্রেরণের জন্য বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের তিনজন,গাইনি অনকোলজি দুইজন ও ফরেনসিক মেডিসিন বিভাগে একজন। 

►প্রজ্ঞাপন দেখুন

জেএইচ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত