১৮ মে, ২০২৬ ০৯:১৬ পিএম

অধ্যাপক হলেন ঢামেকের ডা. নাদিম আহম্মদ

অধ্যাপক হলেন ঢামেকের ডা. নাদিম আহম্মদ
অধ্যাপক ডা. নাদিম আহম্মদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার হিসেবে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) কর্মরত সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাদিম আহম্মদকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (১৭ মে) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘ডা. নাদিম আহম্মদ (৪৩৮-৩৭), সহযোগী অধ্যাপক, সার্জারি, ঢামেক [অধ্যাপক, সার্জারি (ইনসিটু) ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের শূন্য পদে অধ্যাপক, সার্জারি] হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

ড. নাদিম আহম্মদ ঢামেকের সার্জারি বিভাগের কর্মরত আছেন। 

ল্যাপারোস্কোপিক ও কলোরেক্টাল সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ ইন মিনিমাল অ্যাক্সেস সার্জারি (এফএমএএস) ডিগ্রিধারী এই বিশেষজ্ঞ চিকিৎসক মূলত পিত্তথলির পাথর, অ্যাপেনডিক্স, হার্নিয়া, পাইলস ও ফিস্টুলার মতো জটিল রোগের আধুনিক অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করেন।

বিস্তুত কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিসিন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডা. ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস, জেনারেল সার্জারিতে এমএস এবং এফএমএএস ডিগ্রি অর্জন করেছেন। 

প্রজ্ঞাপন দেখুন

জেএইচ/এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত