১৮ মে, ২০২৬ ০৫:২৪ পিএম

গ্রেড সুবিধা পেলেন ৮২ স্বাস্থ্য কর্মকর্তা

গ্রেড সুবিধা পেলেন  ৮২ স্বাস্থ্য কর্মকর্তা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৮২ জন চিকিৎসক-কর্মকর্তাকে বেতন স্কেলের সংশ্লিষ্ট গ্রেডের সুবিধা প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়। এটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের রায় অনুসারে এবং অর্থ মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এ সুবিধা প্রদান করা হয়।

সোমবার (১৮ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পার-২ শাখা যুগ্মসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত চিকিৎসক-কর্মকর্তাদের সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন ১২৫৬৯/২০১৩ এর ১৮ জুন ২০১৫ তারিখের রায় অনুসরণ করা হয়েছে। একই সঙ্গে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ২০ আগস্ট ২০২৫ তারিখের পত্রের আলোকে ভূতাপেক্ষভাবে বিভিন্ন সময়ে জারীকৃত জাতীয় বেতন স্কেলের সংশ্লিষ্ট গ্রেড সুবিধা প্রদান করা হয়েছে।’

প্রজ্ঞাপনে উল্লিখিত শর্তাবলী অনুযায়ী, রিট আবেদনকারীগণের শেষ বেতনের প্রত্যয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা করে ৭ম ও ৫ম গ্রেডে সিলেকশন গ্রেড এবং ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলের বকেয়া প্রদান করতে হবে। একই সঙ্গে অর্থ বিভাগ কর্তৃক সময় সময় জারিকৃত আর্থিক বিধিবিধান, পরিপত্র, সরকারি আদেশ এবং জাতীয় বেতন স্কেল সংক্রান্ত পরিপত্র অনুসরণ করে কর্মকর্তাদের বকেয়া পাওনাদি পরিশোধ করতে হবে।

প্রজ্ঞপন দেখতে ক্লিক করুন

এনএইচ/এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত