১৫ মে, ২০২৬ ০৬:৩০ পিএম

হামের চিকিৎসায় ঢাকার হাসপাতালে হেল্পলাইন চালু করলো এনসিপি

হামের চিকিৎসায় ঢাকার হাসপাতালে হেল্পলাইন চালু করলো এনসিপি
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও জরুরি সেবা সহজ করতে ঢাকার বিভিন্ন হাসপাতালে হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। আক্রান্ত রোগী ও তাদের পরিবারের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম এ তথ্য জানান। 

এতে বলা হয়, এনএইচএ’র আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম এবং সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এ হেল্পলাইন চালু করা হয়েছে। হাম আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং পরিবারগুলোর দুশ্চিন্তা কমানোই এই হেল্পলাইনের মূল লক্ষ্য।

►হেল্পলাইন নাম্বার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডা. মো. জুলফিকার (০১৭১০-৪৯৮৯০৯) ও ডা. মাশুক (০১৮৩৫-৫১২২৫৫০)
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সাইয়েদ (০১৭০৬-৫২০৯৮৭) ও ডা. সানি (০১৮৮৭-৯৫৯৬৫০)

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আব্দুল্লাহ আল মামুন (০১৬০৮-০৭৩৬৪২) ও ডা. মাজহারুল ইসলাম (০১৫৪০-০৭৫২৪৮৭)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালসহ আশপাশের হাসপাতালের ডা. তন্নী শেখ (০১৯৯৯-৩৯৮৭৭৯), 
ডা. আল আমিন (০১৭১৮-৬৬২৪৬৩), ডা. হাবিব (০১৫৩৩-৭৯৪৭৪৪) ও ডা. তাওফিক ইমন (০১৩১০-৯৩৮৫৭৩) 

ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (০১৭৭০-৫৯১৫২৯) ও ডা. উসামা (০১৮২৬-৭১১৯২৪) এবং 
মিরপুর-২-এর ডা. এমআর খান শিশু হাসপাতালে ডা. আশিকুর রহমান শুভ (০১৬৭৬-৫৬৫১১৮) দায়িত্ব পালন করবেন। জরুরি প্রয়োজনে এসব ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক