১৩ মে, ২০২৬ ১১:১৫ এএম

বিএমইউর নার্সিং সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে: প্রো-ভিসি

বিএমইউর নার্সিং সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে: প্রো-ভিসি
বিশ্ব নার্স দিবসে বিএমইউতে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিএমইউর নার্সিং সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রো-ভাইস চ্যান্সলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

মঙ্গলবার (১২ মে) বিশ্ব নার্স দিবসে বিএমইউর এ ব্লক অডিটোরিয়ামে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

বিএমইউর প্রো-ভাইস চ্যান্সলর (প্রো-ভিসি) বলেন, বিএমইউর নার্সিং সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। নার্সিং একটি পবিত্র পেশা। নার্সিং শিক্ষা, গবেষণা ও সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বাংলাদেশের গণমানুষের স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে হবে। হতাশা ও সীমাবদ্ধতা থাকলেও তা জয় করে নার্সদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান অপরিসীম। নার্সিং পেশার উন্নয়নে প্রয়োজনীয় পদ সৃষ্টি, আবাসনের ব্যবস্থা, প্রশিক্ষণ কর্মশালা জোরদার করার ক্ষেত্রে নিজেদেরকেই এগিয়ে আসতে হবে।

বিএমইউর নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান বলেন, নার্সিং শিক্ষা অনেক দূর এগিয়েছে। বিএমইউ থেকে বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ সৃষ্টি করা হয়েছে। তবে নার্সিং সেবার উন্নয়নে এখনও অনেক কিছুই করণীয় রয়েছে, যা নিশ্চিত হলে বাংলাদেশের নার্সিং সেবার মান বিশ্বমানে উন্নীত হবে। নার্সদেরকে রোগীদের প্রতি সদাচরণ ও সহানুভূতি সাথে রোগীদেরকে সেবাদানের আহ্বান জানাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান হারুন অর রশিদ গাজী, ভিসির একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও উপ- রেজিস্ট্রার (শিক্ষা) ডা. নাসরীন আক্তার, ভিসির একান্ত সচিব-২ মো. লুৎফর রহমান, সেবা তত্ত্বাবধায়ক রাশিদা বেগম, গ্রাজুয়েট নার্সিং বিভাগের সহযোগী অধ্যাপক দেলোয়ারা বেগম, সহকারী অধ্যাপক হাছিনা আক্তার, সহকারী অধ্যাপক নুপুর ডি কস্তা, সহকারী অধ্যাপক বিথীকা মালি, প্রভাষক টুম্পা ঘরামি, প্রভাষক নাঈমা ছিদ্দিকা, প্রভাষক দিপীকা মজুমদার, প্রভাষক সুজন মিয়া, উপ-সেবা তত্ত্বাবধায়ক শারমিন আক্তার, উপ-সেবা তত্ত্বাবধায়ক মোছা বিজলী খাতুন, উপ-সেবা তত্ত্বাবধায়ক মোহাম্মদ আসাদুজ্জামান, উপ-সেবা তত্ত্বাবধায়ক নুরুন নাহার স্বপ্না, উপ-সেবা তত্ত্বাবধায়ক মালেহা, উপ-সেবা তত্ত্বাবধায়ক নার্গিস পারভীন, উপ-সেবা তত্ত্বাবধায়ক নাজনীন নাহার মাহফুজা প্রমুখ। অনুষ্ঠানে বিএমইউর নার্সরাও অংশ নেন।

আলোচনা শেষে ক্যাম্পাসে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়। 

জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো শেষে ক্যাম্পাসে র‌্যালির শুভ উদ্বোধন করেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যত-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত