২৩ এপ্রিল, ২০২৬ ০৮:৩৮ পিএম

এপ্রিলেই মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্বাস্থ্যকেন্দ্র’

এপ্রিলেই মন্ত্রণালয়ের অধীনে যাচ্ছে ‘নগর স্বাস্থ্যকেন্দ্র’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চলতি এপ্রিল মাসের মধ্যেই সিটি কর্পোরেশন ও পৌরসভা পর্যায়ের ১৯২টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার (নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে হস্তান্তর করা হচ্ছে। 

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিভিল সার্জনদের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। এ সংক্রান্ত সিদ্ধান্ত গত বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় নেওয়া হয়েছে।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সব নগর স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর সম্পন্ন করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের নির্মিত এসব কেন্দ্র সিটি কর্পোরেশন ও পৌরসভার অধীনে পরিচালিত হচ্ছিল। তবে স্বাস্থ্যসেবাকে এক ছাতার নিচে আনতে এগুলো আত্মীকরণের উদ্যোগ নেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ও পৌরসভার সব ভবন সিভিল সার্জনদের কাছে হস্তান্তর করতে হবে। এ ক্ষেত্রে সিটি কর্পোরেশনের কেন্দ্রগুলো সংশ্লিষ্ট প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার কেন্দ্রগুলো সিইও বা প্রশাসক হস্তান্তরের ব্যবস্থা নেবেন। হস্তান্তরের পর এসব কেন্দ্রের রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও মেরামতের দায়িত্ব স্বাস্থ্য সেবা বিভাগ পালন করবে। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

সিভিল সার্জনদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রগুলো গ্রহণের জন্য বলা হয়েছে এতে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক