২০ এপ্রিল, ২০২৬ ১০:০০ পিএম

না ফেরার দেশে মুগদা মেডিকেলের ডা. মনীষা

না ফেরার দেশে মুগদা মেডিকেলের ডা. মনীষা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কিডনি রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. অ্যানড্রিনা মনীষা চ্যাটার্জি (বিউটি)। শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগা এই চিকিৎসকের গত প্রায় সাড়ে তিন বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস চলছিল।

ডা. অ্যানড্রিনা মনীষা চ্যাটার্জি দীর্ঘ দিন ধরে নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। রোগীদের প্রতি তার আন্তরিকতা ও সহমর্মিতা, সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে তাঁকে বিশেষভাবে সম্মানিত করে তুলেছিল।

জানা গেছে, রোববার (১৯ এপ্রিল) পুরান ঢাকার ওয়ারীতে টিপু সুলতান রোডে তাকে সমাহিত করা হয়।

বিউটি রাজশাহী মিশন স্কুল থেকে এসএসসি ও রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

চিকিৎসক সমাজে শোকের ছায়া

তার মৃত্যুতে চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে স্মরণ করেছেন। তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক