০৪ এপ্রিল, ২০২৬ ০৩:২৪ পিএম

বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু

বিএমইউতে ৮ শয্যার হাম ওয়ার্ড ও স্ক্রিনিং সেন্টার চালু
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নবস্থাপিত হাম ওয়ার্ড পরিদর্শন করছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) হামে আক্রান্ত রোগীদের জন্য একটি ওয়ার্ড চালু করা হয়েছে।

বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানিয়েছেন, সি ব্লকের দ্বিতীয়তলায় হামে আক্রান্তদের জন্য ৮ শয্যার একটি ওয়ার্ড চালু রয়েছে এবং এর পাশাপাশি এটা সম্প্রসারিত করা হয়েছে। এ ছাড়াও হাম স্ক্রিনিং সেন্টারও চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাম ওয়ার্ড পরিদর্শন করেন বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান ও উপ-পরিচালক ডা. মোহাম্মদ আবু নাছের প্রমুখ। বর্তমানে ওয়ার্ডটিতে চারজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাম রোগের বিষয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং ২ নং বহির্বিভাগে একটা স্ক্রিনিং সেন্টার চালু করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়াও এফ ব্লকের ২য় তলায় একটি সম্প্রসারিত আইসোলেটেড ওয়ার্ড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত