ঢাবিতে ফার্মেসি অনুষদের ইফতার মাহফিল
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের উদ্যোগে প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসি ব্যাচ-১ ও ব্যাচ-২ এর শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) ফার্মেসি লেকচার থিয়েটার, মোকাররম ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা। তিনি প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসি (ওষুধ প্রযুক্তি বিভাগ) কর্মসূচির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসি কর্মসূচির প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান এবং প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসি কর্মসূচির প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. খালিদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শায়লা কবীর, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ জহীর রায়হান এবং ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিমুল হালদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মাহবুবুল আলম, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর। এ ছাড়া ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রায় ২৫ জন শিক্ষক ও প্রায় ১৩০ জন শিক্ষার্থী অংশ নেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা ফার্মেসি পেশার বর্তমান প্রেক্ষাপট এবং ক্যারিয়ার উন্নয়নে প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসি কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় দক্ষ ও প্রশিক্ষিত ফার্মাসিস্ট তৈরিতে এ ধরনের উচ্চতর পেশাগত শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
টিআই/এমইউ