০৯ মার্চ, ২০২৬ ০৮:৩৫ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিসিএস হেলথ ফোরাম নেতাদের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিসিএস হেলথ ফোরামের কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিসিএস হেলথ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ রোববার (৮ মার্চ) সচিবালয়ে এ সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতে বিসিএস হেলথ ফোরামের প্রতিনিধি দল দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন, কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বর্তমান স্বাস্থ্যব্যবস্থার নানা সীমাবদ্ধতা তুলে ধরার পাশাপাশি প্রতিনিধি দলের সদস্যরা জনবান্ধব ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনাও উপস্থাপন করেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব বিভাগে দুর্নীতি ও অনিয়ম রোধ করে যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান সরদার সাখাওয়াত হোসেন বকুল।

স্বাস্থ্যমন্ত্রী বিসিএস হেলথ ফোরাম নেতাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। 

স্বাস্থ্যখাত পরিচালনায় ব্যক্তিগত সততা, পেশাগত দক্ষতা এবং কঠোর ন্যায়পরায়ণতাই মূল ভিত্তি হবে বলেও জানান তিনি।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত