০৭ মার্চ, ২০২৬ ০৩:৩১ পিএম

সাতক্ষীরা মেডিকেলে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

সাতক্ষীরা মেডিকেলে ছাত্রশিবিরের ইফতার মাহফিল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাতক্ষীরা মেডিকেল কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নাজমুস সাকিব, ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. গাজী নাসির উদ্দিন এবং ইএনটি বিভাগের ডা. হাসানুজ্জামানসহ কলেজের অন্যান্য শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পাঁচ শতাধিক মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। মেয়েদের জন্য ইফতার তাদের হোস্টেলে পৌঁছে দেওয়া হয়। আর ছেলেরা ও কলেজের স্টাফরা ক্যাম্পাসের খোলা মাঠে মাদুর পেতে একসঙ্গে ইফতার করেন।

ইফতার মাহফিল উপলক্ষে কলেজ মাঠে তিন দিনব্যাপী আলোকসজ্জারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেডিকেল কলেজের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবি জাতীয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন শিক্ষকরা। এ বিষয়ে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, কলেজের উন্নয়নের বিষয়গুলো নিয়ে তিনি ইতিমধ্যে অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে শেখ মুজিবের মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত