মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে বিএমইউর শ্রদ্ধা
মেডিভয়েস রিপোর্ট: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ ছাড়াও সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ এই দিবসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ কর্মসূচি পালন করা হয়। প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।
জাতীয় ও আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ দিবসের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএমইউ শাখার সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শাহিদুল হাসান বাবুল, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, প্রস্থোডনটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ডা. ম. আকবর হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলরের পিএস-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক লুৎফর রহমান, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, উপ-পরিচালক (হাসপাতাল) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-রেজিস্ট্রার এটিএম আমিনুল ইসলাম, বিএমইউ অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াহিয়া খাঁন, প্রচার সম্পাদক শামীম আহম্মদ, কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান ও মো. ইলিয়াস খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।