১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:২৩ পিএম

শপথ নিলেন ১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী

শপথ নিলেন ১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নতুন মন্ত্রিসভার ১২ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী শপথবাক্য পাঠ করেছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারা এবং নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা।

কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মন্ত্রিসভার একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সালাহউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন হাফিজ উদ্দিন আহমেদ।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবু জাফর মো. জাহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খলিলুর রহমান (বিশেষজ্ঞ কোটায়)।

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পাচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ভূমি মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন যথাক্রমে মিজানুর রহমান মিনু ও নিতাই রায় চৌধুরী।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আ ম ন এহসানুল হক মিলন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাচ্ছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ফকির মাহবুব আনাম।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন শেখ রবিউল আলম। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পাচ্ছেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন জহির উদ্দিন স্বপন।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ আমিন উর রশিদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পাচ্ছেন আফরোজা খানম। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পাচ্ছেন আসাদুল হাবিব দুলু। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মো. আসাদুজ্জামান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পাচ্ছেন জাকারিয়া তাহের। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন দীপেন দেওয়ান।

এ ছাড়া দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক