০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:২৬ পিএম

শেবাচিম ইনকিলাবের প্রশ্নব্যাংক বিতরণ

শেবাচিম ইনকিলাবের প্রশ্নব্যাংক বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে প্রণীত ‘এসবিএমসি প্রশ্নব্যাংক’ শেবাচিমের ৫৬তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কলেজের ৪ নম্বর গ্যালারিতে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেবাচিমের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ডা. চন্দনা সরকার, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হানিফ হাওলাদার, বায়োকেমিস্ট্রি বিভাগের ডা. সাবরিনা তাইমী ও ডা. খাজা আহমেদ এবং ফিজিওলজি বিভাগের ডা. ফাহমিদা ফারুক তিথি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের যুগ্ম সদস্য সচিব এবং শেবাচিম ৫৪তম ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ মুনাজ।

শুভেচ্ছা বক্তব্যে ডা. চন্দনা সরকার বলেন, ‘একসময় শিক্ষার্থীদের কোন প্রশ্নব্যাংক কিনবে তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। এখন নিজেদের কলেজভিত্তিক প্রশ্নব্যাংক থাকায় শিক্ষার্থীদের সেই চিন্তা অনেকটাই দূর হবে।’

অধ্যাপক ডা. হানিফ হাওলাদার বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই ইনকিলাব শিক্ষার্থীবান্ধব ও গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ জন্য তিনি সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান এবং নতুন শিক্ষার্থীদের এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।’

ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের যুগ্ম সদস্য সচিব ইশতিয়াক আহমেদ মুনাজ মেডিভয়েসকে বলেন, ইনকিলাবের একাডেমিক উইংয়ের নিরলস প্রচেষ্টা, পরিকল্পনা ও সম্মিলিত শ্রমের ফলেই এই গুরুত্বপূর্ণ একাডেমিক প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রশ্নব্যাংক শের-ই-বাংলা মেডিকেল কলেজের ফার্স্ট ফেইজের শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করতে সহায়তা করবে।

৫৬তম ব্যাচের শিক্ষার্থী হাফেজ ইউসুফ জিসান অনুভূতি প্রকাশ করে মেডিভয়েসকে বলেন, ‘ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদকে ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার জন্য। প্রশ্নব্যাংক হাতে পাওয়ায় এখন কার্ড-টার্ম পরীক্ষার সময় অতিরিক্ত কষ্ট করে প্রশ্ন সংগ্রহ করতে হবে না।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত