বিদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএস ভর্তির আবেদনের সময়সীমা বাড়ল
মেডিভয়েস রিপোর্ট: ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীদের অনলাইন আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা আগে নির্ধারিত ৩১ জানুয়ারির পরিবর্তে বাড়িয়ে ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটগুলোতে ভর্তি কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের ১০ নভেম্বর জারিকৃত ১১২৯ নম্বর বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত ও বিধান অপরিবর্তিত থাকবে।
টিআই/