২৪ জানুয়ারী, ২০২৬ ১২:৩০ পিএম

রংপুর কমিউনিটি মেডিকেলে সরস্বতী পূজা ও বাণী বন্দনা অনুষ্ঠিত

রংপুর কমিউনিটি মেডিকেলে সরস্বতী পূজা ও বাণী বন্দনা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদ্‌যাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

পূজা উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বিশেষ প্রার্থনা ও অর্চনা করা হয়। সকালে বিদ্যা, জ্ঞান ও প্রজ্ঞা লাভের কামনায় দেবীর আরাধনা করা হয়।

এ ছাড়া সন্ধ্যায় একই প্রাঙ্গণে আয়োজন করা হয় বাণী বন্দনা অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুরো অনুষ্ঠানটি আনন্দঘন ও ভাবপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজকেরা জানান, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত