১৩ জানুয়ারী, ২০২৬ ০৪:৫৯ পিএম

চমেকে সন্ধানীর মরণোত্তর চক্ষুদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চমেকে সন্ধানীর মরণোত্তর চক্ষুদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
কর্নিয়া সংগ্রহ বিষয়ক কর্মশালা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) সন্ধানী ইউনিট ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির যৌথ আয়োজনে হয়ে গেল কর্নিয়া সংগ্রহ বিষয়ক কর্মশালা ও বাংলাদেশে কর্নিয়াজনিত অন্ধত্ব প্রতিরোধে জাতীয় কর্মসূচি। 

সোমবার (১২ জানুয়ারি) ট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবনের নিউ কনফারেন্স হলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ কর্মশালায় কর্নিয়া সংগ্রহ, সংরক্ষণ ও প্রতিস্থাপনের আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা বলেন, কর্নিয়াজনিত অন্ধত্ব প্রতিরোধে চক্ষুদান কার্যক্রম জোরদার করা এবং দক্ষ মানবসম্পদ তৈরি করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাসেম, মহাসচিব ডা. মোহাম্মদ মনির হোসেন, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক ডা. মো. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী জামাল, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির প্রেস ও প্রকাশনা সম্পাদক ডা. মো. আরাফাত রহমান পাভেল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষুবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডা. তনুজা তানজিন, রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রাল থেকে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ খোরশেদ আলম এবং অর্থপেডিক বিভাগের ডা. মো. মঈনুদ্দিন।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. এ. ইউ. এম. সলিমুল্লাহ, উপদেষ্টা ডা. এস. এম. মঈনউদ্দীন, উপদেষ্টা ডা. মনজুর-ই- মাহমুদ, উপদেষ্টা ডা. মো. নাজিম উদ্দিন, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি চট্টগ্রাম জোনের সভাপতি ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. শুভ্র প্রকাশ দত্ত, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি চট্টগ্রাম জোনের সাধারণ সম্পাদক ও উপদেষ্টা ডা. তারেক ইমাম জেমস, উপদেষ্টা ডা. মুহম্মদ ইরফানুল আলম, উপদেষ্টা ডা. মো. রোমানুল ইসলাম, উপদেষ্টা ডা. ফাহিম শাহরিয়ার, উপদেষ্টা ডা. উপমা ধর, উপদেষ্টা ডা. ফাহিমা ফাতেমা আইবী, উপদেষ্টা ডা. মাজেদুল ইসলাম আরমান, উপদেষ্টা ডা. উম্মে আফসানা কেয়া, উপদেষ্টা ডা. নিলয় দেবনাথ, ডা. সুমাইরা কানিজ প্রিমুন, ডা. তানভিরুল হক রাহাত, উপদেষ্টা ডা. মো. মোহাইমিনুজ্জামান, উপদেষ্টা ডা. শারমিন আক্তার, উপদেষ্টা ডা. রাজিয়া সোলতানা এবং উপদেষ্টা ডা. উম্মে হাবিবা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি ডা. ইয়াসিন আরাফাত, সভাপতি মিথিলা বনিক, সহ-সভাপতি সানজিদা কামাল নিরমা, সাধারণ সম্পাদক মেহজাবিন বিনতে হাই এবং সাংগঠনিক সম্পাদক রক্তিম চৌধুরী তূর্য।

এ ধরনের প্রশিক্ষণ ও জাতীয় কর্মসূচি দেশের কর্নিয়াল অন্ধত্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত