০৫ জানুয়ারী, ২০২৬ ০৮:৫১ পিএম
শীতকালীন রোগের প্রাদুর্ভাব মোকাবিলা

হাসপাতালে নেবুলাইজারসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহের নির্দেশ

হাসপাতালে নেবুলাইজারসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহের নির্দেশ
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: শীতকালীন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের সকল হাসপাতালে জরুরি পদক্ষেপ গ্রহণ নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার (৫ জানুয়ারি) অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা বলা হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘উপরোক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, জনস্বার্থে শীতকালীন রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় নিম্নোক্ত পদক্ষেপসমূহ গ্রহণ করা জরুরি।’

১. সকল হাসপাতালের ভাঙ্গা জানালা/দরজা/ঠাণ্ডা বাতাস প্রবেশের স্থান পিডব্লিউডি/এইচইডি/নিজস্ব ব্যবস্থাপনায় মেরামত/সংস্কার করতে হবে।
২. রোগীদের জন্য প্রয়োজনীয় কম্বল, মশারী সরবরাহ করতে হবে।
৩. শীতকালীন রোগের জন্য নেবুলাইজার সলুশন, এন্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইডি ফ্লুইড ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধপত্র পর্যাপ্ত পরিমাণে সরবরাহ নিশ্চিত করতে হবে।
৪. শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলক বৈকালিক রাউন্ড নিশ্চিত করতে হবে।
৫. রোগীর অভিভাবকগণকে শীতকালীন রোগের ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা যেতে পারে।
৬. প্রতিদিন এমআইএস কন্ট্রোল রুমে প্রতিবেদন পাঠাতে হবে।
৭. হাসপাতাল প্রধান এ ক্ষেত্রে বিশেষ নজরদারি করবেন।

‘এমতাবস্থায়, উপরোল্লিখিত পদক্ষেপসমূহ প্রতিপালনের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো’—উল্লেখ করা হয় চিঠিতে।

সকল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলা সদর/জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কাছে চিঠি পাঠানো পয়েছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত