জুলাই বিপ্লবী ওসমান হাদি হত্যায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, দ্রুত তদন্তের আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ মো. ওসমান হাদিকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ডুজারিক বলেন, তরুণ রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিব গভীরভাবে মর্মাহত। তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে এই হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ সময় ডুজারিক শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান আন্তোনিও গুতেরেস। তিনি সংশ্লিষ্ট সবাইকে সহিংসতা থেকে বিরত থাকা, উত্তেজনা প্রশমিত করা এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন।
গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদী। রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা মোটর সাইকেলের আরোহী থেকে খুব কাছ থেকে ওসমান হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এর পর মোটর সাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় তাঁকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওসমান হাদীর মাথায় অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা শেষে একই দিন সন্ধ্যায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদীকে নেওয়া হয় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন এই জুলাই বিপ্লবী। পরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর লাশ দেশে আনা হয়।
লাখো মানুষের উপস্থিতিতে আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জুলাই বিপ্লবীর জানাজা অনুষ্ঠিত হয়।
ওসমান হাদির জানাজার ইমামতি করেন তার বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পরে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়।
টিআই/
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন