১৯ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৩ পিএম
শুক্রবার সন্ধ্যায় দেশে আনা হচ্ছে ওসমান হাদির লাশ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ মো. ওসমান হাদির লাশ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর সময় বিকেল সাড়ে ৩টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে। এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান এবং ওসমান হাদির চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ডা. আব্দুল আহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত