১৩ ডিসেম্বর, ২০২৫ ১২:৪৪ পিএম

গুলিবিদ্ধ ওসমান হাদীর অবস্থা স্থিতিশীল, মেডিকেল বোর্ডের তথ্য

গুলিবিদ্ধ ওসমান হাদীর অবস্থা স্থিতিশীল, মেডিকেল বোর্ডের তথ্য
এভারকেয়ার হাসপাতালে শরীফ ওসমান হাদী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার চিকিৎসায় বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ বোর্ড গঠন করা হয়।

ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের নেতৃত্বে এ বোর্ড গঠন করা হয়।

বোর্ডের প্রাইমারি কনসালটেন্ট হলেন ডা. আলিউজ্জামান এবং আইসিইউ কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল।

সমন্বিত মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন—

১. ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, সিনিয়র কনসালটেন্ট, নিউরো অ্যানেস্থেশিয়া ও আইসিইউ
২. ডা. জিল্লুর রহমান, সিনিয়র কনসালটেন্ট, নিউরোসার্জারি
৩. ডা. এ কে এম রেজা, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি
৪. ডা. মাসুম কামাল খান, সিনিয়র কনসালটেন্ট, নেফ্রোলজি
৫. ডা. জিয়াউল হক, সিনিয়র কনসালটেন্ট, রেসপিরেটরি মেডিসিন
৬. ডা. খন্দকার মাহবুবুর রহমান, সিনিয়র কনসালটেন্ট, নিউরোমেডিসিন
৭. ডা. এস. এম. হাসান শাহরিয়ার, সিনিয়র কনসালটেন্ট, নিউরোমেডিসিন
৮. ডা. জুলফিকার হায়দার, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওথোরাসিক সার্জারি
৯. ডা. শাহিনুর রহমান, সিনিয়র কনসালটেন্ট, বক্ষব্যাধি সার্জারি
১০. ডা. আতিয়ার রহমান, সিনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিক্স
১১. ডা. একরাম উদ্দৌলা, সিনিয়র কনসালটেন্ট, নাক-কান-গলা ও 
১২. ডা. কাজী স্মিতা হক, কনসালটেন্ট, হেমাটোলজি

সার্বিক তত্ত্বাবধানে আছেন এভারকেয়ার হাসপাতালের ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস (ডিএমএস) ডা. আরিফ মাহমুদ।

ডা. জাফর ইকবালের বরাত দিয়ে ওসমান হাদীর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য ও নিউরোসার্জারি বিভাগের ডা. আব্দুল আহাদ আজ দুপুরে মেডিভয়েসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ওসমান হাদীর অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত নতুন করে কোনো অপারেশনে যাওয়া হবে না। ওষুধ ও আনুসাঙ্গিক চিকিৎসা চলবে।

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেয়া হয়েছে।

রাত ৮টা ৬ মিনিটে তাকে বহন করা অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদী। রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা মোটর সাইকেলের আরোহী থেকে খুব কাছ থেকে ওসমান হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এর পর মোটর সাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাঁকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক