১২ ডিসেম্বর, ২০২৫ ০৯:৫২ এএম

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকাসহ দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা শুরু হয়, চলবে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

নম্বর বণ্টন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ‘এ বছর লিখিত ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) প্রতিটি ১ নম্বর করে মোট ১০০ (একশত) নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর।’

সময় বেড়েছে ১৫ মিনিট

পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। আর লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।

সরকারি-বেসরকারিতে যত আসন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা পাঁচ হাজার ৬৪৫; যার মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা সাত হাজার ৪০৬; যার মধ্যে এমবিবিএস ছয় হাজার একটি এবং বিডিএস এক হাজার ৪০৫টি। অর্থাৎ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১, যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্স ১ হাজার ৯৫০টি আসন। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বমোট ১৩ হাজার ৫১টি আসনের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর আবেদন করেছিলেন মোট ১ লাখা ২২ হাজার ৬৩২ জন; যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।

মেধাতালিকা নির্ধারণ কীভাবে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ মিলিয়ে মোট ১০০ নম্বর নির্ধারণ করা হবে।

ক. এসএসসির জিপিএর-৮ গুণ = ৪০।

খ. এইচএসসির জিপিএর ১২ গুণ = ৬০।

লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এই দুইয়ের যোগফলেই মেধাতালিকা চূড়ান্ত হবে। 

এ ছাড়া ২০২৪ সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে কোনো সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকা প্রার্থীর ক্ষেত্রে ৫ নম্বর কেটে মেধাতালিকা করা হবে।

গত বছরের ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৮ ফেব্রুয়ারি। সে তুলনায় এবারের পরীক্ষা মাসাধিককাল সময় এগিয়ে আনা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পূর্বে সরকারি ৩৭টি মেডিকেলে পাঁচ হাজার ৩৮০টি ও বেসরকারি মেডিকেলে ছয় হাজার ২৯৩টি আসন ছিল।

পুনর্বিন্যস্ত তালিকা অনুযায়ী, সরকারি চৌদ্দ মেডিকেল কলেজের ৩৫৫ আসন কমানো হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে তিন মেডিকেল কলেজের ৭৫টি আসন। সব মিলিয়ে মোট ২৮০টি আসন কমানো হলো।

অন্যদিকে ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে কমানো হয়েছে ২৯২টি আসন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত