১০ ডিসেম্বর, ২০২৫ ১০:২১ এএম

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে দেশে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মৃত্যু বেড়ে দাঁড়াল ৪০১ জনে।

এ সময়ে নতুন ভর্তি ৪২১ জনকে নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৯৮ হাজার ৭০৫ জনে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, ডেঙ্গুতে নতুন মারা যাওয়া তিনজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও একজন বরিশাল বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রোগী রয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১.৫ শতাংশ এবং নারী ৩৮.৫ শতাংশ। 

এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫২৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ছাড়পত্র পেল মোট ৯৬ হাজার ৭৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, চলতি ডিসেম্বরের নয় দিনে ডেঙ্গুতে মারা গেলেন ১৯ জন। এর আগে নভেম্বর মাসে মৃত্যু হয়েছে ১০৪ জনের। অক্টোবর মাসে ৮০ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

তার আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল। জুন মাসে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

অন্যদিকে ডেঙ্গুতে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন ও নভেম্বর মাসে ২৪ হাজার ৫৩৫ জন ও ডিসেম্বরের নয় দিনে ৪ হাজার ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর ৬৪ জেলায় ডেঙ্গু ছড়িয়েছে। আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ঢাকা মহানগর। দ্বিতীয় অবস্থানে আছে বরিশাল বিভাগ।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত