ঢামেকের প্রথম নারী অধ্যক্ষ অধ্যাপক ডা. হোসনে আরা তাহমিন আর নেই
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক এবং ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন একমাত্র মহিলা অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হোসনে আরা তাহমিন (চারু) ইন্তেকাল করেছেন। আজ সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য প্রশাসনে নারীদের পথিকৃৎদের অন্যতম ছিলেন অধ্যাপক ডা. হোসনে আরা তাহমিন। দীর্ঘ কর্মজীবনে তিনি চিকিৎসা ব্যবস্থাপনা, একাডেমিক নেতৃত্ব এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চিকিৎসা মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের শোক:
অধ্যাপক ডা. হোসনে আরা তাহমিনের মৃত্যুতে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, খ্যাতিমান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং নারী নেতৃত্বের প্রতীক। পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. হোসনে-আরা বেগম এবং উপাচার্য প্রফেসর ডা. চিত্তরঞ্জন মিশ্র তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হয়েছে, তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ শিক্ষার্থী ও সহকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬