২৫ নভেম্বর, ২০২৫ ০৭:৩৫ পিএম

এসএইচএসএমসিতে ইন্টার্ন চিকিৎসকদের অভ্যর্থনা ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা

এসএইচএসএমসিতে ইন্টার্ন চিকিৎসকদের অভ্যর্থনা ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে (এসএইচএসএমসি) নবীন ইন্টার্ন চিকিৎসকদের অভ্যর্থনা ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালার আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) এসএইচএসএমসির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মেডিকেল ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে দেশি-বিদেশি একাধিক ফ্যাকাল্টি প্রেজেন্টেশন প্রদান করেন।

এনডিএফ এসএইচএমসির সভাপতি ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এনডিএফের সিনিয়র সহ-সভাপতি ডা. এ. কে. এম. ওয়ালিউল্লাহ, ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. এস. এম. খালিদুজ্জামান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম, সদ্য বিদায়ী উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়রা বিনতে আসাদ, হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন, ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. এম. নুরুজ্জামান খান এবং অন্যান্য অতিথিবৃন্দ।

সোহরাওয়ার্দী মেডিকেলের নবীন চিকিৎসক ও ছাত্রদের ক্যারিয়ার গাইডলাইনসহ নানাবিধ পেশাভিত্তিক প্রোগ্রাম ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এনডিএফ সেক্রেটারি ডা. শেখ মু. আব্দুল্লাহ আল রাফি।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত