২৩ নভেম্বর, ২০২৫ ০৪:৩৭ পিএম

ডেঙ্গুতে গাইনি বিশেষজ্ঞের মৃত্যু

ডেঙ্গুতে গাইনি বিশেষজ্ঞের মৃত্যু
ডা. ফাহমিদা আজিম কাকলী

মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. ফাহমিদা আজিম কাকলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ডা. কাকলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। রোগের জটিলতা বাড়তে থাকলে তার কিডনি ও লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় শনিবার তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে তার রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে নেওয়া হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ডা. ফাহমিদা আজিম কাকলী ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালে দীর্ঘদিন ধরে গাইনি বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সহকর্মী, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের কাছে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও প্রিয় একজন শিক্ষক-চিকিৎসক।

স্বজনরা জানিয়েছেন, আপাতত তার মরদেহ হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার একমাত্র কন্যা তুর্ণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক