২২ নভেম্বর, ২০২৫ ১০:৩২ পিএম
ভূমিকম্পজনিত কারণ

ঢাবির চিকিৎসা অনুষদের ২৩ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত

ঢাবির চিকিৎসা অনুষদের ২৩ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর চিকিৎসা অনুষদের রোববারের (২৩ নভেম্বর) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্বারা জানানো যাচ্ছে যে, ভূমিকম্পজনিত কারণে কিছু সংক্ষক শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক শিক্ষার্থীগণ আতংকিত হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউটসমূহের আগামীকাল ২৩ নভেম্বর ২০২৫ তারিখের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।’

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর অনুলিপি ঢাবির সকল অনুষদের ডিন ও চেয়ারম্যান এবং কলেজের অধ্যক্ষের দপ্তরে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত