২১ নভেম্বর, ২০২৫ ১০:৩৯ এএম

ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো দেশ, উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী

ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো দেশ, উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প শুরু হয়, চলে কয়েক সেকেন্ড। তাৎক্ষণিভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

প্রায় ২৬ সেকেন্ড ধরে চলা ওই ভূকম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থানরত বাসিন্দারা ভবনের ভেতরে আতঙ্কে চিৎকার করতে থাকে। অনেকে হুড়োহুড়ি করে ভবন ছেড়ে রাস্তায় নেমে যান। এতে শতাধিক মানুষ আহত হন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিস) তথ্য মতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী, যার উৎপত্তি ভূমি থেকে অন্তত ১৩ কিলোমিটার গভীরে।

কর্মস্থলগামী চ্যানেল ২৪ এর সংবাদকর্মী আহমাদ হোসাইন নিজের ফেসবুক ওয়ালে লেখেন, ‘ভূমিকম্প! ফুটওভার ব্রিজের উপর ছিলাম, খুব জোরে নড়ে উঠলো। ভয়ংকর অনুভূতি হলো।’

কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘নদীর পাড়ে চেয়ারে বসে পড়ছিলাম। হঠাৎ দেখি, চেয়ার অভাবনীয়ভাবে কাঁপছে। সঙ্গে সঙ্গেই বুঝতে পারি, এটি ভূমিকম্প। এটি ৩০ সেকেন্ড ধরে চলে।’

কিশোরগঞ্জ থেকে সানজিদা ইসলাম তাবাসসুম বলেন, ভূমিকম্পের কয়েক মিনিট পরও ঘর-বাড়ি ও গাছগুলো দুলছিল। কে, কী করবে দিশা পাচ্ছিলেন না!

সেখানকার একজন ফার্মেসি মালিক মো. মুমতাজ উদ্দিন বলেন, ‘ফার্মেসিতে বসে রোগীর প্রেসার চেক করছিলাম। হঠাৎ ওষুধের তাক শুকনো বাঁশ ভেঙে ফেলার মতো মচমচ শব্দে কাঁপতে থাকে। এই অবস্থা স্থায়ী ছিল আনুমানিক এক মিনিটের কাছাকাছি। রোগীসহ আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহ আমাদের হেফাজত করেছেন।’

প্রসঙ্গত, গত ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর আগে চলতি বছরের ২৮ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে। ওই ভূমিকম্পে দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক