১৬ নভেম্বর, ২০২৫ ০৭:১০ পিএম
জাতীয় সংসদ নির্বাচন

২০ চিকিৎসক-প্রকৌশলীসহ বিএনপির প্রার্থী তালিকায় ৮৫ ভাগ উচ্চশিক্ষিত

২০ চিকিৎসক-প্রকৌশলীসহ বিএনপির প্রার্থী তালিকায় ৮৫ ভাগ উচ্চশিক্ষিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রকাশিত প্রার্থী তালিকার ৮৫ শতাংশই উচ্চশিক্ষিত বলে জানিয়েছেন দলটি। এর মধ্যে রয়েছেন ২০ জন চিকিৎসক ও প্রকৌশলী।

আজ রোববার (১৬ নভেম্বর) দলটির ভেরিফায়েড পেজে এ তথ্য প্রকাশ করা হয়। 

দলটি বলেছে, ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশ গড়তে জনগণের যে আকাঙ্ক্ষা, তার প্রতি সম্মান জানিয়েই প্রার্থী নির্বাচন করা হয়েছে।

ঘোষিত সম্ভাব্য একক প্রার্থী তালিকার ৮৫ শতাংশই উচ্চশিক্ষিত উল্লেখ করে বিএনপি বলেছে, প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করা ব্যক্তিও আছেন।

‘অন্তত দুইজন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইভি লিগভুক্ত দুটি বিশ্ববিদ্যালয়ে। ছয়জন পিএইডি করা। এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষা নিয়েছেন প্রার্থীদের প্রায় ১৪ শতাংশ। আর অন্তত ৪০ শতাংশ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজ থেকে’—বলেছে বিএনপি।

প্রার্থী তালিকায় ১২ চিকিৎসক

প্রাথমিক এই প্রার্থী তালিকায় আছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিভিন্ন পর্যায়ের ১২ চিকিৎসক।

তারা হলেন—অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর ৬), ডা. রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর ৩), ডা. আনোয়ারুল হক (নেত্রকোনা ২), ডা. মইনুল হাসান সাদিক (গাইবান্ধা ৩), ডা. মাহাবুবুর রহমান লিটন (ময়মনসিংহ ৭), ডা. কে এম বাবর (গোপালগঞ্জ ২), ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন (ঢাকা ১৯ সাভার), ডা. সাখাওয়াত হোসেন জীবন (হবিগঞ্জ ২), ডা. খন্দকার  জিয়াউল ইসলাম (গাইবান্ধা ১), ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা (শেরপুর ১), ডা. ইকরামুল বারী টিপু (নওগা ৪) ও ডা. এম.এ. মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত