১১ নভেম্বর, ২০২৫ ০২:১৩ এএম

সরকারি মেডিকেলে ২৮০ ও বেসরকারিতে ২৯২ আসন কমল

সরকারি মেডিকেলে ২৮০ ও বেসরকারিতে ২৯২ আসন কমল
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: সরকারি ৩৭টি মেডিকেল কলেজ ও বেসরকারি ৬৬টি মেডিকেল কলেজের আসন পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শিক্ষার পরিবেশ ও সুবিধা বিবেচনায় নিয়ে সরকারিতে ২৮০ এবং বেসরকারিতে ২৯২টি আসন কমানো হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার আলাদা নোটিসে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া এবার শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হয়েছে শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ ও মুন্সিগঞ্জের ভূইয়া মেডিকেল কলেজ। তবে এসব সংস্কারের মধ্যেই ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ নামে আরেকটি নতুন মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে সরকার। 

সরকারি মেডিকেলের কোন কলেজে কত আসন কমলো?

ঢাকা মেডিকেল: ২৫
চট্টগ্রাম মেডিকেল: ২৫
ময়মনসিংহ মেডিকেল: ২৫
রাজশাহী মেডিকেল: ২৫
সিলেট ওসমানী মেডিকেল: ২৫
বরিশাল শের-ই বাংলা মেডিকেল: ২৫
স্যার সলিমুল্লাহ মেডিকেল: ২৫
রংপুর মেডিকেল: ২৫
সোহরাওয়ার্দী মেডিকেল: ০৫
হবিগঞ্জ মেডিকেল: ৫০
নেত্রকোনা মেডিকেল: ২৫
নওগাঁ মেডিকেল : ২৫
মাগুরা মেডিকেল: ২৫
চাঁদপুর মেডিকেল ২৫

এই চৌদ্দ প্রতিষ্ঠানে মোট ৩৫৫টি আসন কমানো হয়েছে। অন্যদিকে গাজীপুর, টাঙ্গাইল ও পটুয়াখালী মেডিকেলে ২৫ করে ৭৫টি আসন বাড়ানো হয়েছে। সে হিসাবে সরকারি ৩৭ মেডিকেলে এবার ২৮০টি আসন কমানো হয়েছে।

অন্যদিকে বেসরকারিতে ২৯২টি আসন কমানো হয়েছে। বেসরকারি যেসব মেডিকেল কলেজে আসন কমেছে তার হিসাব নিম্নরূপ—

সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ৫০
শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ১৫
সিটি মেডিকেল কলেজ ৩০
সমরিতা মেডিকেল কলেজ ১৫
মার্কস মেডিকেল কলেজ ২০
মনসুর আলী মেডিকেল কলেজ ১৫
সেন্ট্রাল ইন্টারন্যাশনাল কলেজ ১৫
ডেলটা মেডিকেল কলেজ ১৫
ডায়াবেটিক এসোসিয়েশন ফরিদপুর কলেজ ৪০
কিশোরগঞ্জ আব্দুল হামিদ মেডিকেল কলেজ ৪৫

পূর্বে সরকারি মেডিকেলে পাঁচ হাজার ৩৮০টি ও বেসরকারি মেডিকেলে ছয় হাজার ২৯৩টি আসন ছিল। আসন সমন্বয়ের পর সরকারিতে পাঁচ হাজার ১০০ এবং বেসরকারি মেডিকেলের আসন সংখ্যা দাঁড়ালো ছয় হাজার একটি।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত