৩১ অক্টোবর, ২০২৫ ১২:১৯ পিএম

উপপরিচালক হলেন ৫৫ চিকিৎসক

উপপরিচালক হলেন ৫৫ চিকিৎসক
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৫৫ চিকিৎসককে উপপরিচালক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বর্ণিত ১১ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর চতুর্থ গ্রেড (টাকা ৫০,০০০-৭১,২০০) বেতনক্রমে উপপরিচালক বা সমমান পদে পদোন্নতি প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র (নমুনা মোতাবেক) email:[email protected] এ প্রেরণ করবেন এবং পরবর্তী পদায়ন না করা পর্যন্ত পূর্ব পদের দায়িত্ব পালন করবেন।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং এই আদেশ জনস্বার্থে জারি করা হলো’—বলা হয় প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এইউ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত