১৪ অক্টোবর, ২০২৫ ১১:৪৭ এএম

রামেকে বিপরীত উচ্চারণের কুরআন বিতরণ ও মাসব্যাপী শিক্ষা কর্মসূচির উদ্বোধন

রামেকে বিপরীত উচ্চারণের কুরআন বিতরণ ও মাসব্যাপী শিক্ষা কর্মসূচির উদ্বোধন
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) বিপরীত উচ্চারণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বিনামূল্যে কুরআন বিতরণ ও মাসব্যাপী শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাতটায় ছাত্রদের জন্য রামেকের নুরুন্নবী হোস্টেল কমন রুমে এবং মেয়েদের জন্য ডা. আয়েশা সিদ্দিকা ছাত্রীনিবাসের ডাইনিং রুমে এই কর্মসূচি একযোগে শুরু হয়।

আয়োজকদের তথ্যানুসারে, আজকের অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রায় ২২০ কপি পবিত্র কুরআন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে এই উদ্যোগকে স্বাগত জানান এবং কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসকে সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন।

সংগঠনের পরিচালক মাহির মুসআব মাহী বলেন, ‘কুরআন আল্লাহর পক্ষ থেকে এক অশেষ নিয়ামত। এর অবমাননা কোনো মুসলিম মেনে নিতে পারে না। আমরা বিশ্বাস করি, অন্ধকারের জবাব আলো দিয়েই দেওয়া যায়। তাই কুরআনের শিক্ষা ও বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচি আমাদের ছোট্ট প্রয়াস।’

জানা যায়, আগামী এক মাস ধরে চলবে ফ্রি কুরআন শিক্ষা কোর্স, যেখানে তাজবিদ, অর্থ ও অনুধাবনভিত্তিক পাঠে অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা।

এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে এক ইতিবাচক, নৈতিক ও সচেতন পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা

পিএ/টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত