চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন মেরি ব্রাঙ্কো, রামসডেল ও সাকাগুচি
মেডিভয়েস রিপোর্ট: ২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষক মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
আজ সোমবার (৬ অক্টোবর) সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে এই তিন নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের বিবৃতিতে বলা হয়েছে, এই তিন বিজ্ঞানীর আবিষ্কার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য বোঝার নতুন পথ উন্মোচন করেছে। এর ফলে ক্যানসার ও অটোইমিউন রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
নোবেল পুরস্কারের অংশ হিসেবে এই তিন বিজ্ঞানী পাবেন এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় এক কোটি ২০ লাখ মার্কিন ডলার) এবং একটি করে স্বর্ণপদক। আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে, সুইডেনের রাজা তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেবেন।
নোবেল কমিটি জানায়, ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ হলো ইমিউন সিস্টেমের এমন একটি নিয়ন্ত্রক প্রক্রিয়া, যা শরীরকে নিজের কোষের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর প্রতিক্রিয়া জানানো থেকে বিরত রাখে। এই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটলেই বিভিন্ন ধরনের অটোইমিউন রোগের সৃষ্টি হয়। তিন বিজ্ঞানীর গবেষণা এই জটিল প্রক্রিয়ার ভেতরের কার্যক্রম স্পষ্ট করেছে, যা চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্তের সূচনা করেছে।
১৯০১ সালে আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। ডিনামাইট আবিষ্কারক নোবেল তার যাবতীয় সম্পদ উৎসর্গ করেন মানবতার কল্যাণে, বিশেষ করে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি দিতে। পরে অর্থনীতিকে যুক্ত করা হয়, যার অর্থায়ন করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবছর পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল প্রদান করা হয় সুইডেনের স্টকহোমে, আর একমাত্র শান্তিতে নোবেল দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে।
২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। তারা ‘মাইক্রোআরএনএ’ আবিষ্কারের মাধ্যমে বহুকোষী প্রাণীর কোষগুলোর জীবনচক্র ও বিশেষায়ন ব্যাখ্যা করেছিলেন।
প্রসঙ্গত, চিকিৎসাবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণার মাধ্যমেই প্রতিবছরের নোবেল পুরস্কার কার্যক্রম শুরু হয়। এক শতাব্দীরও বেশি সময় ধরে নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। ১০ ডিসেম্বর আয়োজিত রাজকীয় অনুষ্ঠানে পুরস্কার প্রদান ও নৈশভোজের মাধ্যমে শেষ হয় এই ঐতিহাসিক আয়োজন।
টিআই/
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ
দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক