০৫ অক্টোবর, ২০২৫ ০৭:০২ পিএম

ঢাবি অধিভুক্ত মেডিকেলগুলোর চার প্রফের সূচি প্রকাশ

ঢাবি অধিভুক্ত মেডিকেলগুলোর চার প্রফের সূচি প্রকাশ
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর ২০২৫ এর এমবিবিএসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পেশাগত (নতুন ও পুরাতন কারিকুলাম) এবং চূড়ান্ত পেশাগত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। আজ রোবার (৫ অক্টোবর) এ সময়সূচি প্রকাশিত হয়েছে।

সূচি অনুযায়ী, সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, নভেম্বর ২০২৫ (নতুন ও পুরতান কারিকুলাম) এর প্রথম পেশাগত পরীক্ষা ২৩ নভেম্ব শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ১৪ ডিসেম্বর। 

আর নভেম্বর ২০২৫ (নতুন কারিকুলাম) এর দ্বিতীয় পেশাগত পরীক্ষা হবে ২০ ও ২৫ নভেম্বর এবং পুরাতন কারিকুলামের পরীক্ষা হবে ২০ ও ২৪ নভেম্বর। তাদের মৌখিক ও ওসপি ২৯ নভেম্ব এবং মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা হবে ৬ ডিসেম্বর। পুরাতন কারিকুলামের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা হবে ৬ ডিসেম্বর। 

সূচি অনুযায়ী, নতুন কারিকুলামের তৃতীয় পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। আর পুরাতন কারিকুলামের তৃতীয় পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। উভয় কারিকুলামের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা হবে ৬ ডিসেম্বর।

এ ছাড়া চূড়ান্ত পেশাগত পরীক্ষা হবে ১৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। ওসপি পরীক্ষা হবে ১ ডিসেম্বর এবং মৌখিক ও ক্লিনিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর।

►সময়সূচি 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত