২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৪৫ পিএম

স্তন ক্যান্সার সচেতনতায় যশোরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্তন ক্যান্সার সচেতনতায় যশোরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বব্যাপী অক্টোবর মাস ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালনের অংশ হিসেবে যশোরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিতে অংশগ্রহণ করেন সহস্রাধিক শিক্ষার্থী। ব্যতিক্রমী এই আয়োজনে নেতৃত্ব দেয় অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’।

র‍্যালি শেষে যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান।

আলোচনায় বক্তারা নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে ধারাবাহিকভাবে আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার ও ক্যাম্পেইনের অংশ হিসেবেই যশোরে এ আয়োজন করা হয়েছে। এ আয়োজনে সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল ওয়াইএভি ফাউন্ডেশন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক