২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০২ পিএম

রামেকে সিরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত

রামেকে সিরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত
রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) সিরাত অলিম্পিয়াড। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) অনুষ্ঠিত হয়েছে সিরাত অলিম্পিয়াড। গত ২৫ সেপ্টেম্বর বিকেলে বিপরীত উচ্চারণ সাহিত্য-সাংস্কৃতিক সংসদের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ছেলেরা গ্যালারি নং–১ এ এবং মেয়েরা আমিরউদ্দিন গ্যালারিতে অংশ নেন।

প্রতিযোগিতার সিলেবাস ছিল আর-রাহীকুল মাখতুম গ্রন্থ থেকে জাহিলিয়াত সমাজের সংক্ষিপ্ত বিবরণ থেকে উহুদ যুদ্ধের পূর্ব পর্যন্ত। পূর্ণমান ছিল ৫০, যেখানে এমসিকিউ ৪০ এবং জ্ঞানমূলক প্রশ্ন ১০ নম্বরের। এমসিকিউ নেওয়া হয় ওএমআর শিটে এবং জ্ঞানমূলক প্রশ্ন কাগজে লেখা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসককে সার্টিফিকেট ও ইসলামী বই দেওয়া হয়। আর বিজয়ীদের প্রদান করা হয় এক লক্ষাধিক টাকার পুরস্কার। প্রতিযোগিতার কিছু স্থিরচিত্র শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক-উৎসাহ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, মহানবী নবী হযরত মুহাম্মদ ﷺ এর জীবনী জানার উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং সত্য, সৌন্দর্য ও নৈতিকতার অন্বেষণে এক অনন্য জ্ঞানযাত্রা। শিক্ষার্থীরা কেবল প্রতিযোগিতায় অংশ নেননি, বরং মহানবী ﷺ এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে গড়ার অঙ্গীকারও করেছেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত