২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৪৪ পিএম

ময়মনসিংহে ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা

ময়মনসিংহে ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৪৮তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত নতুন চিকিৎসকদের সংবর্ধনা ও গাইডলাইন প্রদানের লক্ষ্যে ময়মনসিংহে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ময়মনসিংহ শাখার উদ্যোগে শহরের সালতানাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. একেএম ওয়ালিউল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. গাজী আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ ময়মনসিংহ বিভাগের সহ-সভাপতি ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী ও এনডিএফ ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. রবিউল করিম।

শুরুতে ‘মেডিকো-লিগ্যাল অ্যাসপেক্টস অ্যাণ্ড মেডিকেল সার্টিফিকেট ইস্যুজ ইন উপজেলা হেলথ কমপ্লেক্স’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সাবেক প্রভাষক ও সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন।

অংশগ্রহণকারী নবীন চিকিৎসকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ৪৮তম বিসিএসে জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অর্জনকারী ম-৫৪ ব্যাচের চিকিৎসক ডা. মাহমুদ শান্ত।

অনুষ্ঠানের এক পর্যায়ে র‍্যাফেল ড্র, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি নতুন বিসিএস ক্যাডারদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় বিশ্ববিখ্যাত সীরাতগ্রন্থ ‘আর-রাহিকুল মাখতুম’।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত