১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:১৯ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে এমটিএফ নেতৃবৃন্দের সাক্ষাৎ
অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরীর সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের (এমটিএফ) নেতৃবৃন্দের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের (এমটিএফ) নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. সোহেল রানার নেতৃত্বে এ সাক্ষাৎ করেন তাঁরা।
সাক্ষাৎকালে কাজে গতিশীলতা আনা ও দুর্নীতিমুক্ত প্রশাসন পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের নেতৃবৃন্দ।
স্বাস্থ্যসেবায় কাঙিক্ষত পরিবর্তনে সমন্বিতভাবে কাজ করার আগ্রহের ব্যক্ত করেন নতুন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের নির্বাহী পরিষদ সদস্য মিয়া গোলাম মাওলা, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, তওহিদুল ইসলাম রায়হান ও মু. আল আমিনসহ প্রমুখ।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
এই বিভাগের সর্বাধিক পঠিত