১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২৮ পিএম
উত্তরার বিমান দুর্ঘটনা

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের ছুটি দুপুরে, চিকিৎসাধীন ১০

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের ছুটি দুপুরে, চিকিৎসাধীন ১০
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশু রোহানকে (১৪) আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) ছাড়পত্র দেওয়া হবে। দুপুর দেড়টার দিকে তাকে ছুটি দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য সেবা বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান সকালে মেডিভয়েসকে জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় আহত রোহানের শরীরের ৪৫ শতাংশ আগুনে পুড়ে যায়। দীর্ঘ চিকিৎসার পর তার অবস্থা অনেকটাই স্বাভাবিক। আজ তাকে ছাড়পত্র দেওয়া হবে। তাকে ছেড়ে দেওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন থাকবে ১০ শিক্ষার্থী। তাদের সবার অবস্থাই স্বাভাবিক।

এর আগে গত ৩ সেপ্টেম্বর ৫ শিক্ষার্থীকে ছুটি দেয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ২১ জুলাই একটার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে ২০ জনের।

বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে যে ৫৭ জন আনা হয়েছিল। সেখান থেকে একজনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়, বাকিদের  চিকিৎসা শেষে ছুটি দেয়া হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরার বিমান দুর্ঘটনা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক