১১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৩ এএম

রামেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইন্টার্ন প্রতিনিধি নির্বাচিত ডা. তৌকির ও ডা. আবিরা

রামেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইন্টার্ন প্রতিনিধি নির্বাচিত ডা. তৌকির ও ডা. আবিরা
ডা. তানভীর আহমেদ তৌকির (বামে), ডা. আবিরা সুলতানা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৬১তম এমবিবিএস ব্যাচের ইন্টার্ন প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডা. তানভীর আহমেদ তৌকির ও ডা. আবিরা সুলতানা। বুধবার (১০ সেপ্টেম্বর) নির্বাচিত হন তারা।

ইন্টার্ন প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গত ৩ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আগ্রহী নারী ও পুরুষ ইন্টার্ন চিকিৎসকদের সাত সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে প্রার্থিতা জমা দেওয়ার নির্দেশনা  এবং ১১ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করা হয়।

তবে নির্ধারিত সময়ে কেবল দুইজন প্রার্থী ডা. তৌকির ও ডা. আবিরা ইন্টার্ন প্রতিনিধি নির্বাচন কমিটির সভাপতির কাছে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। অন্য কোনো প্রার্থী অংশগ্রহণ না করায় ১০ সেপ্টেম্বর কমিটির সর্বসম্মতিক্রমে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইন্টার্ন প্রতিনিধি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাসপাতাল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রতিনিদ্বয়ের হাতে দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে। এ সময় উপস্থিত থাকবেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মদ, নির্বাচন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. আজিজুল হক ও কমিটির সদস্যবৃন্দ এবং সকল ইন্টার্ন চিকিৎসক।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত