ইউনানী-আয়ুর্বেদিকের স্থগিত ভর্তি কার্যক্রম চলবে ২৬-২৮ আগস্ট
মেডিভয়েস রিপোর্ট: সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী বৃহস্পতিবারের (২৮ আগস্ট) মধ্যে ভর্তির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) তাদের ভর্তি কার্যক্রম শুরু হবে।
আজ সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে রাজধানীর মিরপুরের সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে দু‘টি কোর্সে ২৫ করে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। গত ২৭ জুন ইউনানী ও আয়ুর্বেদিক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশের পর ৩ থেকে ১৩ জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রম চলার কথা থাকলেও শিক্ষার্থীদের বাধায় তা পণ্ড হয়ে যায়।
অবশেষে ভর্তি ছাড়াই কার্যক্রম শেষ হওয়ার প্রায় ৪০ দিন পর মাত্র তিন দিনের সময় দিয়ে ভর্তির নির্দেশ দিল অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিইউএমএস, বিএএমএস কোর্সে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি আগামী ২৬ থেকে ২৮ আগস্ট তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তির জন্য নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলাদিসহ অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করতে হবে। এ ছাড়া শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গত ২৮ জুনের জারি করা পত্রের শর্ত প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এনএআর/
-
১৫ জুলাই, ২০২৫
-
১৪ জুলাই, ২০২৫
স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে আন্দোলন
ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেলে ভর্তি ছাড়াই সময়সীমা শেষ