২৩ অগাস্ট, ২০২৫ ০৫:২৩ পিএম

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্ত ২৪৭

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্ত ২৪৭
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ২৪৭ জনের শরীরে মশাবাহিত এ রোগ শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২৬ জন। এ নিয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৪ জনে।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০২ জন। এর মধ্যে ২৬ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ১১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীরা রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তারা সবাই ঢাকার বাসিন্দা।

এ সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৬৮ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আক্রান্ত হয়েছেন ৩২ জন। সিটি কর্পোরেশনের বাইরে বরিশাল বিভাগে ৫৬, চট্টগ্রামে ৫৭, ঢাকায় ৩১  ও ময়মনসিংহ বিভাগে তিনজন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। এখানে আক্রান্ত হয়েছেন মোট নয় হাজার ৪৫৫ জন। এর পরে চট্টগ্রাম বিভাগে চার হাজার ১২৩, ঢাকা বিভাগে তিন হাজার ৬৫৪, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুই হাজার ৫২০, দক্ষিণে চার হাজার ৯২, খুলনা বিভাগে এক হাজার ৫১৭, ময়মনসিংহে ৪৭৯, রাজশাহী বিভাগে দুই হাজার ৯৬, রংপুর বিভাগে ১৮৯ এবং সিলেট বিভাগে ৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর জেলা হিসেবে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে বরগুনায়, মোট পাঁচ হাজার ৫১৯ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, মোট ৫৫ জন। এ ছাড়া ঢাকা উত্তরে ১১, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এক, বরিশাল বিভাগে ১৮, চট্টগ্রামে ১৭, খুলনায় পাঁচ, ময়মনসিংহে এক এবং রাজশাহী বিভাগে ছয়জন মারা গেছেন।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত হয়েছে জুলাই মাসে, এ মাসে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬৮৪। এরপর চলতি আগস্ট মাসে রয়েছেন সাত হাজার ২২২ জন। এ ছাড়া জানুয়ারিতে এক হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে এক হাজার ৭৭৩ ও গত জুনে পাঁচ হাজার ৯৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুর হিসাবেও এগিয়ে রয়েছে জুলাই, এরপরই রয়েছে চলতি আগস্টের অবস্থান। জুলাই মাসে মোট ৪১ জনের মৃত্যু হয়েছিল। আর চলতি আগস্ট মাসের ২৩ দিনে মারা গেছেন ৩১ জন। এ ছাড়া জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন ও জুনে ১৯ জন মারা গেছেন। মার্চ ছিল মৃত্যুহীন মাস।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক