সৈয়দ নজরুল মেডিকেলে আইডিএর নেতৃত্বে ডা. সাকিব-আলাভী
মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ (এসএসএনআইএমসি) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ডা. মোহাম্মদ সাকিব সভাপতি ও ডা. আলাভী মাইশা অন্তু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ডা. সব্যসাচী পাল।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত হাসপাতালের তৃতীয় তলায় কনফারেন্স রুমে পাঁচ পদে এই ভোট গ্রহণ হয় অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন এসএসএনআইএমসি অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি হিসেবে ডা. খোশনূর রহমান খুশবু ও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. সাইমন ইসলাম।
আইডিএর নবনির্বাচিত সভাপতি ডা. মোহাম্মদ সাকিব বলেন, ‘আজকে ভোটারের উপস্থিতি ছিল শতভাগ। আমাদেরকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিগুণের বেশি ব্যবধানে নির্বাচিত করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচর্ন সম্পন্ন হওয়ায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে ইন্টার্ন কো-অর্ডিনেটর ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) হাসপাতাল শাখার সদস্য সচিব ডা. এস কে এম নাজমুল হাসান বলেন, ‘আমরা দীর্ঘদিন পরে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের আয়োজন করেছি।’
অধ্যক্ষ ও শাখা ড্যাবের আহবায়ক ডা. মো. মুজিবর রহমান ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘বিগত সরকারের আমলে তোমরা ভোট দেওয়ার সুযোগ পাওনি। তাই আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই তোমাদের ভোট দেওয়া সুযোগ করে দিলাম।’
এ সময় তিনি হাসপাতালে কিভাবে মানুষকে আরও ভালো সার্ভিস দেওয়া যায়, সেদিকে খেয়াল রাখতে বলেন। এ ছাড়া অ্যাকাডেমিকভাবে দক্ষ ও নিষ্ঠাবান চিকিৎসক হওয়ার পরামর্শ দেন তিনি।
ভোটগ্রহণের সময় অধ্যক্ষ ও ইন্টার্ন কো-অর্ডিনেটর ছাড়াও উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. খালিদ, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জহিরুল হক ও কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মীর নুর উস-সাদ।
এনএআর/
-
২০ অগাস্ট, ২০২৫
-
২১ জানুয়ারী, ২০২৫