১৭ অগাস্ট, ২০২৫ ০৩:২১ পিএম

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে ছাত্রজনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে ছাত্রজনতার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে বিভিন্ন সময়ে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রজনতা।

আজ রোববার (১৭ আগস্ট) দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বরিশালের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে একটি চক্র বারবার হামলা চালিয়েছে। এসব হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীরা আরও জানান, স্বাস্থ্যখাত সংস্কার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। বিক্ষোভ শেষে সদর রোড থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, গত ২১ দিন ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্রজনতা। দাবি আদায়ের লক্ষ্যে তারা অনশন কর্মসূচিও পালন করেছেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক