১৭ অগাস্ট, ২০২৫ ০১:৫১ পিএম

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফারুকী আশঙ্কামুক্ত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফারুকী আশঙ্কামুক্ত
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেয়েছেন।

তিনি আরও বলেন, কক্সবাজারে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে থাকাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিশা।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে সাংবাদিকদের তিনি বলেন, মোস্তফা সরয়ার ফারুকীকে জরুরি বিভাগে স্যালাইন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। ইসিজিতে তার হার্টে কোনো সমস্যা ধরা পড়েনি। তিনি ভালো আছেন। অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

জানা গেছে, সরকারি সফরে শুক্রবার বিকেলে বিমানযোগে কক্সবাজার যান ফারুকী। এরপর তিনি হোটেল ওশান প্যারাডাইসে ওঠেন। কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে রোববার বিভিন্ন অংশীজনকে নিয়ে দুই দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। কিন্তু এর আগেই শনিবার সন্ধ্যায় হোটেলে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা।

চিকিৎসকের বরাত দিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব গণমাধ্যমকে জানান, মোস্তফা সরয়ার ফারুকী বুকে ব্যথা অনুভব করেন। তিনি উচ্চ রক্তচাপেও ভুগছেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত