আহতদের চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে বিশেষজ্ঞ কমিটির সভা
মেডিভয়েস রিপোর্ট: উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় গঠিত বিশেষজ্ঞ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আহতদের চিকিৎসাসেবার বিষয়ে নানা আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সভায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) বেলা একটার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আইএসপিআরের তথ্য মতে, দুর্ঘটনায় মঙ্গলবার (২৩ জুলাই) পর্যন্ত ৩১ জন মারা গেছেন এবং আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত মারা গেছেন ২৯ জন। আর আহত হয়েছেন ৬৯ জন।
এনএআর/
-
২৮ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের ছুটি দুপুরে, চিকিৎসাধীন ১০
-
০৩ সেপ্টেম্বর, ২০২৫
-
২৪ অগাস্ট, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্নে চিকিৎসাধীন ২১ রোগীর মধ্যে তিনজন গুরুতর, বাসায় ফিরলেন মাইলস্টোনের শিক্ষক
-
২৩ অগাস্ট, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৫
-
২৫ জুলাই, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫