২২ জুলাই, ২০২৫ ০৫:১০ পিএম

আহতদের চিকিৎসায় রাতে ঢাকায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল

আহতদের চিকিৎসায় রাতে ঢাকায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল আজ মঙ্গলবার (২২ জুলাই) রাতে ঢাকায় পৌঁছাবে। দলটি রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

আজ মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর উপস্থিত ছিলেন।

তিনি জানান, ‘বিদেশি চিকিৎসকরা আসবেন এবং রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করবেন। যদি তাদের মতামত হয় যে কাউকে বিদেশে পাঠানো দরকার, তাহলে আমরা সে দায়িত্ব নেব। তবে যদি তেমন প্রয়োজন না হয়, তাহলে দেশে থেকেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে।’

আহতদের চিকিৎসার বিষয়ে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই একটি মাল্টিডিসিপ্লিনারি টিম কাজ করছে। এই হাসপাতাল (জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট), এনআইসিভিডি (জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট), নিকডু (জাতীয় কিডনি ও ইরোলজি ইনস্টিটিউট) এবং  বিএমইউসহ (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) সকল প্রতিষ্ঠানের আটটি ডিসিপ্লিনসহ একটি টিম সম্পূর্ণ ব্যবস্থাপানাটিকে ইভ্যালুয়েট (পর্যালোচনা) করেছেন। সে অনুযায়ী প্রয়োজনীয় ইন্টারভেনশন (পদক্ষেপ), প্রয়োজনীয় ফ্লুইড (তরল উপাদান) এবং মেডিসিন ম্যানেজমেন্টে পরিবর্তন করা হয়েছে।’

বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট ৬৯ জন রোগী ভর্তি আছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি জানান, ‘ভর্তি রোগীদের মধ্যে এই হাসপাতালের দুজনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, যা ইতিবাচক অগ্রগতি।’ এ ছাড়া মাল্টিডিসিপ্লিনারি ইভ্যালুয়েশনে অন্তত ১০ জনকে শঙ্কামুক্ত বলে ঘোষণা করা হয়েছে। বাকি ৩০ জন এখনও অস্পষ্ট জায়গায় আছে, যার মধ্যে ১০ জনকে শঙ্কার মধ্যে আছেন বলে মনে করছি। বাকিরা মাঝামাছি জায়গায়।’

চিকিৎসা প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, প্রায় ৭০ থেকে ৮০ ধরনের প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম হাসপাতালটিতে মজুদ রাখা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। বিদেশি চিকিৎসকরা তাদের সঙ্গে কিছু আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসবেন। এরপরও যদি অতিরিক্ত কোনো সরঞ্জামের প্রয়োজন হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তা সরবরাহ নিশ্চিত করবে।

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : উত্তরার বিমান দুর্ঘটনা
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক