বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩১, হাসপাতালে ভর্তি ১৬৫: আইএসপিআর
মেডিভয়েস রিপোর্ট: উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন এবং আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে এবং আহত ১৬৫ জন। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট জন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৪৬ জন এবং নিহত ১০ জন। ঢাকা মেডিক্যালে আহত তিন জন এবং নিহত এক জন। ঢাকা সিএমএইচে আহত ২৮ জন এবং নিহত ১৬ জন। উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩ জন এবং নিহত দুই জন উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০ জন এবং নিহত এক জন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত এক জন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত এক জন। ইউনাইটেড হাসপাতালে আহত দুই জন এবং নিহত এক জন। এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত তিন জন।
এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা একটার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দুর্ঘটনার তাৎক্ষণিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার কারণ উদঘাটনে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আহতদের সুচিকিৎসা নিশ্চিতে জরুরি চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে।
টিআই/
-
২৮ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের ছুটি দুপুরে, চিকিৎসাধীন ১০
-
০৩ সেপ্টেম্বর, ২০২৫
-
২৪ অগাস্ট, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্নে চিকিৎসাধীন ২১ রোগীর মধ্যে তিনজন গুরুতর, বাসায় ফিরলেন মাইলস্টোনের শিক্ষক
-
২৩ অগাস্ট, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৫
-
২৫ জুলাই, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫