মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এইচএসসি ও সমমানের আজ মঙ্গলবারের (২২ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে। ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন এবং আহত হয়েছেন আরও দেড় শতাধিক।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া সাতটার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, ‘আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা।’
এর আগে গতকাল দিবাগত রাত তিনটার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং রাত সাড়ে তিনটার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম একই তথ্য তাদের ফেসবুক পোস্টে জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, আজকের সব এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা একটার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় প্রতিষ্ঠানটিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। হঠাৎ করে এই দুর্ঘটনায় পুরো এলাকা থমকে যায়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আহতদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টিআই/এমইউ/
-
২৮ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের ছুটি দুপুরে, চিকিৎসাধীন ১০
-
০৩ সেপ্টেম্বর, ২০২৫
-
২৪ অগাস্ট, ২০২৫
উত্তরার বিমান দুর্ঘটনা
বার্নে চিকিৎসাধীন ২১ রোগীর মধ্যে তিনজন গুরুতর, বাসায় ফিরলেন মাইলস্টোনের শিক্ষক
-
২৩ অগাস্ট, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৫
-
২৫ জুলাই, ২০২৫
-
২৩ জুলাই, ২০২৫